শনিবার, ২৮ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | রংপুর | শিরোনাম » হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
![]()
কুড়িগ্রামের উলিপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের ঘটনা এবারই প্রথম। বর আসছে হেলিকপ্টারে করে এরপর থেকে এলাকায় এ ঘটনায় ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দা আব্দুল হাই বলেন, জীবনে অনেক বিয়ে দেখেছি কিন্তু হেলিকপ্টারে চড়ে বর আসতে এই প্রথম দেখলাম।
জানা যায়, বর-কনে শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় জীবনে থেকে তাদের প্রেম। এরপর পারিবারিকভাবে বিয়ে। বরের ইচ্ছা কনেকে বিয়ে করে আনবেন হেলিকপ্টারে চড়িয়ে। যেমন ভাবনা তেমন কাজ, হেলিকপ্টারে চড়েই বর গেলেন কনের বাড়ি।
শুক্রবার (২৭ আগস্ট) কুড়িগ্রাম জেলার উলিপুরে এই বিয়ে হয়। বর রাসেল হাসান রাজধানীর হেমায়েতপুরের শিল্পপতি শাহাজাহান আলীর ছেলে। অন্যদিকে কনে তানজিনা কুড়িগ্রামের উলিপুর উপজেলার পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলমের মেয়ে।
কনের বাবা জাহাঙ্গীর আলম বলেন, মেয়ে-জামাইয়ের আবদার পূরণ করতেই এমন আয়োজন করা হয়েছে। এলাকায় এই প্রথম হেলিকপ্টারে চড়ে আমার মেয়ের বিয়ে হলো। তাদের আবদার পূরণ হয়েছে, এটা ভেবে খুব ভালো লাগছে।
উলিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ কবির বলেন, সেখানে যেন নিরাপত্তার বিঘ্ন না ঘটে সেজন্য পুলিশ ফোর্স মোতায়েন ছিল।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 