শনিবার, ১৩ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | শিরোনাম » বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফ্রান্স বিরল সম্মান দিয়েছে : মোমেন
বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফ্রান্স বিরল সম্মান দিয়েছে : মোমেন

প্যারিস, ১২ নভেম্বর, ২০২১: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্রান্স সফরকে ঐতিহাসিক বর্ণনা করে বলেছেন, ইউরোপীয় দেশটি তাঁর প্রতি বিরল সম্মান প্রদর্শন করেছে। তারা বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে আগ্রহ প্রকাশ করেছে।
পররাষ্ট্রমন্ত্রী আজ এখানে প্রধানমন্ত্রীর বাসভবনের স্থানে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, ‘এ সফরে শেখ হাসিনা যে সম্মান পেয়েছেন এ পর্যন্ত বাংলাদেশের কোন রাষ্ট্র অথবা সরকার প্রধান তা পাননি।’
ফ্রান্স সফরকালে শেখ হাসিনার সম্মানে আয়োজিত বিভিন্ন ব্যবস্থার কথা তুলে ধরে মোমেন বলেন, ফরাসি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং অন্যান্যরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। এতে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আগ্রহ প্রতিফলিত হয়েছে।
তিনি বলেন, বিমান বন্দর এবং এলিসি প্রাসাদে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। এছাড়া ফরাসি প্রেসিডেন্টের সরকারি বাসভবনে শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউনেস্কো সম্মেলনে যোগদানকারী বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্র প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 