শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | শিরোনাম | সোনারগাঁ » সোনারগাঁয়ে যুব মহিলা লীগের আহ্বায়ক কমিটি গঠন
সোনারগাঁয়ে যুব মহিলা লীগের আহ্বায়ক কমিটি গঠন

সোনারগাঁও উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যায় সোনারগাঁ পৌরসভার অডিটরিয়ামে উপজেলা যুব মহিলা লীগের কর্মি সভায় ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে আলেয়া আক্তারকে আহ্বায়ক, বিনু আক্তার ও সন্ধ্যা ইসলাম সূচনাকে যুগ্ম আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রাশিদা পারভীন মনি। তিনি বিশেষ অতিথি হিসেবে সোনারগাঁ যুব মহিলা লীগের কর্মীসভায় উপস্থিত ছিলেন।
সোনারগাঁ আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য নাসরিন সুলতানা ঝরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সোনারগাঁ থানা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রাশিদা পারভীন মনি, যুগ্ম সম্পাদক জেদ্দা পারভীন খান রিমি ও সাংগঠনিক সম্পাদক ফারজানা ইয়াসমিন বিপ্লবীসহ প্রমুখ।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 