বুধবার, ১০ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | শিরোনাম | সিদ্ধিরগঞ্জ » সিদ্ধিরগঞ্জে র্যাবের অভিযানে অবৈধ বিস্ফোরকসহ আটক ১
সিদ্ধিরগঞ্জে র্যাবের অভিযানে অবৈধ বিস্ফোরকসহ আটক ১

সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকা থেকে বিপুল পরিমানে অবৈধ বিস্ফোরক দ্রব্যসহ পনির হোসেন নামক একজন ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটককৃত ব্যক্তি গাজীপুর জেলার সদর থানার কয়ের এলাকার রমজান আলীর ছেলে।
বুধবার (১০ নভেম্বর) র্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বুধবার ভোরে তাকে আটক করা হয়। এ সময় তার থেকে ১৯ হাজার ২৬৫ পিস আতশবাজি ও ১টি পিকআপ গাড়ি জব্দ করে র্যাব।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পনির হোসেন দীর্ঘদিন যাবৎ অবৈধ বিস্ফোরক দ্রব্য আতশবাজি ক্রয়-বিক্রয় করছে। তার নিকট হতে বিভিন্ন অপরাধী চক্র বিস্ফোরক দ্রব্য নিয়ে ক্রয় করে মানুষের ক্ষতি সাধনের লক্ষ্যে ব্যবহার করছে।
আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, অপরাধী চক্র আতশবাজি ব্যবহার করে দাঙ্গা-হাঙ্গামাসহ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে।
ওই বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 