বুধবার, ১০ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজশাহী | শিরোনাম » নাটোরে নার্সিং ইন্সটিটিউটের নির্মাণ কাজ শুরু
নাটোরে নার্সিং ইন্সটিটিউটের নির্মাণ কাজ শুরু
![]()
প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে নাটোর নার্সিং ইন্সটিটিউটের নির্মাণ কাজ শুরু হয়েছে। আজ বুধবার দুপুর বারোটায় শহরের মল্লিকহাটি এলাকায় নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
এ সময় সংসদ সদস্য শিমুল বলেন, জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণ করা গেছে। সংক্রমণ প্রতিরোধে দেশের সকল জনগোষ্ঠীকে টিকা প্রদানের আওতায় আনা হচ্ছে। দেশে বিশেষায়িত চিকিৎসা সেবার পরিধি বৃদ্ধি করা হয়েছে বহুগুণে। কোন মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে না।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ, নাটোর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ পরিতোষ কুমার রায়, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, নাটোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম আনু ও নাটোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নু।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ জানান, এক একর জমির উপরে পাঁচতলা ভবনে ২০০ শিক্ষার্থীর আবাসন সুবিধাসহ একাডেমিক ও প্রশাসনিক দপ্তর থাকবে। দেড় বছরে নির্মাণ কাজ শেষ হবে।
নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান বাসস’কে বলেন, নির্মাণ কাজ শেষ হলে এ ইন্সটিটিউটে শিক্ষার্থীরা তিন বছরের গ্রাজুয়েশন ডিগ্রি লাভ করবে। এক্ষেত্রে জেলায় চিকিৎসা সেবার মান বৃদ্ধি পাবে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 