বুধবার, ১০ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | বরিশাল | শিরোনাম » নির্বাচন বানচাল করতে সাম্প্রদায়িক হামলা - ধর্ম প্রতিমন্ত্রী
নির্বাচন বানচাল করতে সাম্প্রদায়িক হামলা - ধর্ম প্রতিমন্ত্রী
![]()
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, `আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে না হতে পারে, তারই একটি প্রক্রিয়ার অংশ হচ্ছে সাম্প্রদায়িক হামলা।’
বুধবার (১০ নভেম্বর) দুপুর ১২ টার দিকে ঝালকাঠিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘স্বাধীনতা বিরোধী একটি গোষ্ঠী সাম্প্রদায়িক হামলা ভাঙচুর ও লুটপাট করছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত আইন শৃঙ্খলা বাহিনী তাদের চিহ্নিত করেছে। দ্রুততম সময়ের মধ্যে তাদের বিচারের জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।’
ঝালকাঠি জেলা প্রশাসকের সভাকক্ষে ধর্ম মন্ত্রণালয়ের ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্প এ অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুনিম হাসান, উপ সচিব ও প্রকল্প পরিচালক আবদুল্লাহ আল শাহী, ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, সুশীল সমাজের প্রতিনিধি ও সুধীজনরা অংশ নেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 