বুধবার, ১০ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | রাজনীতি | শিরোনাম » শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র বিকাশমান ধারা অব্যাহত থাকবে : সেতু মন্ত্রী
শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র বিকাশমান ধারা অব্যাহত থাকবে : সেতু মন্ত্রী

গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রূপ না পেলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র বিকাশমান ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার সকালে শহীদ নূর হোসেন দিবসে রাজধানীর নূর হোসেন স্কয়ারে শ্রদ্ধা নিবেদনশেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘নূর হোসেনের রক্তদানের মধ্য দিয়ে আমাদের বহু কাঙ্খিত গণতন্ত্রের শৃঙ্খলমুক্তি ঘটলেও গণতন্ত্র এখনও প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র বিকাশমান অব্যাহত থাকবে।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শহীদ নূর হোসেনের আত্মত্যাগে গণতন্ত্রের আন্দোলন বেগবান হয়েছিল। ইতিহাসের পাতায় ১০ নভেম্বর আমাদের গৌরবময় দিন হয়ে আছে। আমাদের নেত্রী তখনকার বিরোধী দলের নেত্রী সময়ের সাহসী শেখ হাসিনার নেতৃত্বে নূর হোসেনের রক্তদানের মধ্য দিয়ে আমাদের বহুকাঙ্খিত গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত হয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 