বুধবার, ১০ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম | স্বাস্থ্য » করোনা টিকা পেতে ৬ কোটি ৫০ লাখ নিবন্ধন
করোনা টিকা পেতে ৬ কোটি ৫০ লাখ নিবন্ধন
![]()
করোনাভাইরাস সংক্রমণরোধে সারা দেশে টিকা পেতে সুরক্ষা অ্যাপ ও ওয়েবসাইটে প্রায় সাড়ে ৬ কোটি মানুষ নিবন্ধন করেছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৯১ লাখ ১৪ হাজার ৪৬২ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ কোটি ১৯ লাখ ৬৩ হাজার ৫১৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত টিকা বিষয়ক বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে বুধবার (১০ নভেম্বর) এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, টিকা পেতে দেশে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৬ কোটি ৪৯ লাখ ৪৩ হাজার ৬৯৭ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে নিবন্ধন করেছেন ৬ কোটি ৪০ লাখ ১০ হাজার ৭১৫ জন। আর পাসপোর্ট দিয়ে নিবন্ধন করেছেন ৯ লাখ ৩২ হাজার ৯৮২ জন।
অপরদিকে, সারা দেশে গতকাল মঙ্গলবার (৯ নভেম্বর) পর্যন্ত মোট ২৭ লাখ ৪৭ হাজার ৭২২ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ২৪ লাখ ৬ হাজার ৫৭৭ জনকে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩ লাখ ৪১ হাজার ১৪৫ জনকে। সবমিলিয়ে এখন পর্যন্ত ৮ কোটি ১০ লাখ ৭৭ হাজার ৯৭৭ ডোজ টিকা দেওয়া শেষ হয়েছে। এরমধ্যে যুক্তরাজ্যের অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের সিনোফার্ম, যুক্তরাষ্ট্র-জার্মানির ফাইজার ও যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা প্রয়োগ করা হয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 