শুক্রবার, ২৭ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | শিরোনাম | সোনারগাঁ » সোনারগাঁয়ে সাংবাদিক বাবুল মোশারফের স্মরণসভা অনুষ্ঠিত
সোনারগাঁয়ে সাংবাদিক বাবুল মোশারফের স্মরণসভা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে প্রয়াত লেখক ও সাংবাদিক বাবুল মোশারফের স্মরণসভা ও স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার (২৭ আগষ্ট) বিকেলে সোনারগাঁ জি. আর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের গঙ্গাবাসী অডিটরিয়ামে সোনারগাঁও সাহিত্য নিকেতনের উদ্যোগে এ অনুষ্ঠান করা হয়।
সোনারগাঁও সাহিত্য নিকেতনের অর্থ সম্পাদক সেলিম আহম্মেদ প্রধান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান লেখক অধ্যাপক আবু দায়েন।
সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি কবি রহমান মুজিবের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সোনারগাঁও সাহিত্য নিকেতনের সাধারণ সম্পাদক রবিউল হুসাইন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিসিমপুরের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম, সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের চেয়ারম্যান কবি শাহেদ কায়েস, বিটিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি একেএম মাহফুজুর রহমান, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সহ-সভাপতি আসমা আখতারী, এডভোকেট জিয়া হায়দার ডিপটি, ব্যাংকার মতিউর রহমান, সোনারগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুগান্তরের স্টাফ রিপোর্টার আল আমিন তুষার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ফজলে রাব্বি সোহেল, নজরুল ইসলাম শুভ, মাহবুবুল ইসলাম সুমন, কবি হাবিব সিদ্দিকী, কবি ও সাংবাদিক এরশাদ হুসাইন অন্য প্রমুখ।
অনুষ্ঠানে সোনারগাঁও সাহিত্য নিকেতনের সাবেক সভাপতি লেখক ও সাংবাদিক প্রয়াত বাবুল মোশারফ এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন বক্তারা। এছাড়া বাবুল মোশারফ এর স্মরণে একটি স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 