মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | শিরোনাম » শিশুদের টিকা গ্রহণে উৎসাহ দিতে মার্কিন ফার্স্ট লেডির স্কুল পরিদর্শন
শিশুদের টিকা গ্রহণে উৎসাহ দিতে মার্কিন ফার্স্ট লেডির স্কুল পরিদর্শন
![]()
মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন ৫ থেকে ১১ বছর বয়সের শিশুদের টিকা গ্রহণে উৎসাহ দিতে সোমবার ভার্জিনিয়ার একটি স্কুল পরিদর্শন করেছেন। মহামারি করোনাভাইরাস মোকাবেলায় হোয়াইট হাউসের পদক্ষেপের ক্ষেত্রে এটি হচ্ছে সর্বশেষ প্রচেষ্টা। খবর এএফপি’র।
গত ২ নভেম্বর যুক্তরাষ্ট্রে শিশুদের জন্য কোভিড ভ্যাকসিনের অনুমোদন দেয়ার পর এ টিকা গ্রহণে উৎসাহ দিতে পাঠানো প্রথম সিনিয়র ব্যক্তিত্ব হলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রেসিডেন্টের স্ত্রী।
ওয়াশিংটন থেকে স্বল্প দূরে অবস্থিত ভার্জিনিয়ার ম্যাকলিনে ফ্রাঙ্কলিন শার্মান এলিমেন্টারি স্কুল পরিদর্শন করে জিল বাইডেন টিকা নেয়া শিক্ষার্থীদের হাতে স্টিকার তুলে দেন।
এ সময় তিনি বলেন, ‘আমাদের শিশুদের স্বাস্থ্যের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই। তাই তাদের নিরাপদ রাখা আমাদের কাছে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। এই ভ্যাকসিন দিয়ে আমরা তা করতে পারি।’
যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ মোকাবেলায় ফাইজার-বায়োএনটেকের টিকা গ্রহণের উপযুক্ত বর্তমানে ৫ থেকে ১১ বছর বয়সী দুই কোটি ৮০ লাখেরও বেশি শিশু রয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 