সোমবার, ৮ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ট্রাক মালিক-শ্রমিকরা
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ট্রাক মালিক-শ্রমিকরা
![]()
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে বসেছেন জ্বালানি তেলের দাম বাড়ানোয় ধর্মঘটে থাকা ট্রাক-কাভার্ডভ্যান ও পণ্যবাহী যানবাহন মালিক-শ্রমিকরা।
আজ সোমবার (৮ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।
বৈঠক উপস্থিত আছেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব আনিছুর রহমান, জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোস্তাফা কামাল উদ্দীন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান, ট্যাংক লরি ও প্রাইম মুভার মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খানসহ অন্য নেতারা।
এর আগে ৪ নভেম্বর থেকে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ায় সরকার। প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করা হয়।
এর পরিপ্রেক্ষিতে ওই দিন রাতেই ধর্মঘটের ডাক দেন পণ্যবাহী যানবাহনের মালিকরা। অন্যদিকে ভাড়া বাড়ানোর দাবিতে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। এরপর ভাড়া বাড়ানো হলে রবিবার (৭ নভেম্বর) থেকে চলাচল শুরু হয় বাস। এই পরিস্থিতিতে ট্রাক মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 