সোমবার, ৮ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজশাহী | শিরোনাম » স্বচ্ছতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হয়েছে : আইজিপি
স্বচ্ছতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হয়েছে : আইজিপি
![]()
স্বচ্ছতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হয়েছে মন্তব্য করে আইজিপি ড. বেনজির আহমেদ বলেছেন, পুরোনো পুলিশ নিয়োগ প্রক্রিয়াকে সংস্কার করা হয়েছে। ২০৪১ সালের মধ্যে আমরা ধনী ও আধুনিক দেশে পরিণত হবো। সেই লক্ষ্যে এখন থেকেই দক্ষ পুলিশ বাহিনী গড়ে তোলার কার্যক্রম শুরু করা হয়েছে।
সোমবার (০৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় নওগাঁ শহরের ডিগ্রির মোড়ে পুলিশ শপিংমল ও বিপি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ শপিংমলে প্রায় সাড়ে ১২ হাজার বিভিন্ন ধরনের পণ্য থাকবে। শীতাতপ নিয়ন্ত্রিত সুসজ্জিত ও মনোমুগ্ধকর পরিবেশে পণ্য কিনতে সহযোগিতা করবেন ৪০ জন প্রশিক্ষিত ও স্মার্ট তরুণ-তরুণী। জন্মদিনসহ যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য রয়েছে হলরুম। মূল্য পরিশোধে আছে ক্রেডিট, ডেবিট কার্ড, বিকাশ, রকেট কিংবা নগদের সুবিধা। শপিংমলজুড়েই থাকছে সিসিটিভি ক্যামেরা।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 