রবিবার, ৭ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » স্পীকারের সাথে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
স্পীকারের সাথে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ৭ নভেম্বর ২০২১: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি-র সাথে তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি সাজ্জাদুল হাসান, সহ-সভাপতি মেসবাহুল ইসলাম ও সহ-সভাপতি শুভঙ্কর সাহা সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তারা ‘বাঙালির পিতার নাম শেখ মুজিবুর’ বইটি স্পীকারের নিকট হস্তান্তর করেন।
সাক্ষাৎকালে তারা বাংলাদেশের সম্ভাবনাময় কৃষিখাত ও খাদ্য আমদানি-রপ্তানি বিষয়ে আলোচনা করেন।
স্পীকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের কৃষি খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। কৃষিকাজে আধুনিক প্রযুক্তির ব্যবহারে খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে বহুগুণে। এসময়, কৃষিক্ষেত্রে পানি সরবরাহ ব্যবস্থাপনা ও খাদ্য উৎপাদন বৃদ্ধিতে নেদারল্যান্ডে প্রচলিত পদ্ধতি ব্যবহার করা যেতে পারে বলে উল্লেখ করেন স্পীকার।
সভাপতি সাজ্জাদুল হাসান বলেন, কৃষি অর্থনীতিবিদ সমিতি দেশের কৃষি সম্প্রসারণ ও খাদ্য রপ্তানি বৃদ্ধিতে গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এসময় সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 