রবিবার, ৭ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় অবদান রাখতে প্রকৌশলীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান
অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় অবদান রাখতে প্রকৌশলীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতির পিতা ও মহান মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে দেশের উন্নয়ন কর্মকান্ডে অবদান রাখার পাশাপাশি একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় নিজেদের নিয়োজিত রাখতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
আগামীকাল ৮ নভেম্বর ‘গণপ্রকৌশল দিবস ২০২১’ উপলক্ষে আজ এক বাণীতে তিনি এ আহবান জানান।
রাষ্ট্রপতি ‘গণপ্রকৌশল দিবস ২০২১’ ও ‘ইনস্টিটিউশন অভ ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)’র ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি আইডিইবি’র সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি বলেন, এবারের গণপ্রকৌশল দিবসের প্রতিপাদ্য ‘সমৃদ্ধ অসাম্প্রদায়িক দেশ গড়তে আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলীয়ান শিক্ষা’ অত্যন্ত যথার্থ হয়েছে।
রাষ্ট্রপতি বলেন, উন্নয়নের জন্য দক্ষ মানব সম্পদের বিকল্প নেই। বিষয়টি স্বাধীনতা পরবর্তী সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গভীরভাবে উপলব্ধি করেছিলেন। ১৯৭৩ সালে ছাত্রলীগের সম্মেলনে বঙ্গবন্ধু বলেছিলেন, ‘শুধু বি এ, এম এ পাস করে লাভ নেই। আমি চাই কৃষি কলেজ, কৃষি স্কুল, ইঞ্জিনিয়ারিং স্কুল ও কলেজ, যাতে সত্যিকারের মানুষ পয়দা হয়। বুনিয়াদি শিক্ষা নিলে কাজ করে খেয়ে বাঁচতে পারবে।’ বর্তমান বিশ্ব প্রেক্ষাপট ও ৪র্থ শিল্প বিল্পবের চ্যালেঞ্জ মোকাবিলায় বঙ্গবন্ধুর এই দর্শন শুধু গুরুত্বই বহন করে না, বরং এ বক্তব্যের মাঝে তাঁর সুদূরপ্রসারী প্রাজ্ঞ দৃষ্টিভঙ্গিরও বহিঃপ্রকাশ ঘটেছে।
আবদুল হামিদ বলেন, সৃজনশীল মেধা বিকাশ ও উদ্ভাবনী শক্তির চর্চা ছাড়া আমদানি নির্ভর প্রযুক্তি দিয়ে একটি দেশ ও জাতি বেশি দূর এগুতে পারে না। সরকার প্রযুক্তি নির্ভর আধুনিক কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বিস্তারে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। আইডিইবি’র সদস্য প্রকৌশলীদের প্রযুক্তির অন্তর্নিহিত শক্তিকে প্রত্যক্ষ করে প্রযুক্তির
গণমুখী ব্যবহার নিশ্চিত করতে উদ্যোগী ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শের মূল ভিত্তি ছিল জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবিক সহাবস্থান ও সম্প্রীতি। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে মানব সম্পদ উন্নয়নের পাশাপাশি ধর্ম-বর্ণ-শ্রেণি নির্বিশেষে নাগরিকদের সমমর্যাদা ভিত্তিক অসাম্প্রদায়িক ও মানবিক সমাজ প্রতিষ্ঠা খুবই জরুরি।
রাষ্ট্রপতি বলেন, ‘আইডিইবি’র প্রকৌশলীগণ জাতির পিতা ও মহান মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে দক্ষ মানব সম্পদ হিসেবে দেশের উন্নয়ন কর্মকান্ডে অবদান রাখার পাশাপাশি একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় নিজেদের নিয়োজিত রাখবে- এ প্রত্যাশা করি।’
রাষ্ট্রপতি আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসের সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 