রবিবার, ৭ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » জেলার পাশাপাশি উপজেলা পর্যায়ে মাদক বিরোধী সভা করার সুপারিশ
জেলার পাশাপাশি উপজেলা পর্যায়ে মাদক বিরোধী সভা করার সুপারিশ
![]()
ঢাকা, ৭ নভেম্বর, ২০২১ : স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলার পাশাপাশি উপজেলা পর্যায়ে মাদক বিরোধী সভা করার সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি মোঃ শামসুল হক টুকুর সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, কুজেন্দ্র লাল ত্রিপুরা, পীর ফজলুর রহমান, নূর মোহাম্মদ, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এবং বেগম রুমানা আলী সভায় অংশগ্রহণ করেন।
কমিটি ১৬তম ও ১৭তম সভার কার্যবিবরণী নিশ্চিত করে। একই সাথে ১৭তম সভার সিদ্ধান্ত বাস্তবায়ন ও অগ্রগতির বিষয়ে কমিটিকে অবগত করা হয়।
সভায় বাংলাদেশ পুলিশের সার্বিক কার্যক্রম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্বিক কার্যক্রমের উপর প্রতিবেদন উপস্থাপন এবং আলোচনা করা হয়।
পুলিশ সদস্যদের মধ্যে ডোপ টেস্ট চলমান থাকায় কমিটি ধন্যবাদ জানায়। এ চলমান প্রক্রিয়া আরো জোরদার করা, শিক্ষা প্রতিষ্ঠান ও জেলা কারাগারকে ডোপ টেস্টের আওতায় আনাসহ স্কুল ও কলেজের সামনে বা গেটে পান, সিগারেটের দোকানসহ অন্য কোন দোকান স্থাপন না করতে পারে সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে শিক্ষা মন্ত্রণালয়ে পত্র দেয়ার জন্য সুপারিশ করা হয়।
সভায় বলা হয়, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি কালো দিন এবং বীর মুক্তিযোদ্ধা সৈনিক ও অফিসার হত্যা দিবস। এ দিনে শাহাদাতবরণকারী সকলের আত্মার মাগফেরাত কামনা করা হয়। কমিটি এ জঘণ্যতম হত্যার নিন্দা জানানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, সুরক্ষা সেবা বিভাগের সচিব, পুলিশ মহাপরিদর্শক এবং দুই বিভাগের অধীনস্থ সংস্থাসমূহের প্রধান ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 