শনিবার, ৬ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | শিরোনাম | সিদ্ধিরগঞ্জ » সিদ্ধিরগঞ্জে ফেনসিডিলসহ মাদক বিক্রেতা আটক
সিদ্ধিরগঞ্জে ফেনসিডিলসহ মাদক বিক্রেতা আটক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ফেনসিডিলসহ নবাব আলী (২০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)।
শনিবার (৬ নভেম্বর) র্যাব থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, শুক্রবার (৫ নভেম্বর) বিকালের দিকে চিটাগাং রোডের পূর্বপাশের ওভারব্রিজের পাশ থেকে তাকে আটক করা হয়।
নবাব রাজশাহীর গোদাগাড়ি থানার কাকনহাট গ্রামের শাহীন আলমের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১১ এর এএসপি রিজওয়ান সাঈদ জিকু জানান, ঘটনাস্থলে র্যাবের উপস্থিতি টের পেয়ে একজন দৌড়ে পালানোর চেষ্টা করলে র্যাব তাকে আটক করে। পালানোর কারণ জিজ্ঞাসা করলে সন্তোষজনক উত্তর দিতে না পারায় তার দেহ তল্লাশি করা হয়। পরে তার কাছ থেকে ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটক আসামি মাদক ব্যবসার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। তিনি নারায়ণগঞ্জ, ঢাকা, কুমিল্লাসহ আশপাশের এলাকায় ফেনসিডিল ক্রয়-বিক্রয় ও সরবরাহ করতো। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 