শনিবার, ৬ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | শিরোনাম | সিলেট » হবিগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত
হবিগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

“বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” স্লোগান নিয়ে হবিগঞ্জে ৫০তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। আজ হবিগঞ্জ টাউন হলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও হবিগঞ্জ সমবায় বিভাগ।
সকালে টাউন হলের সামনে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। পরে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মিন্টু চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মো. আবু জাহির। জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মিজানুর রশিদ ও হবিগঞ্জ সদর উপজেলা সমবায় কর্মকর্তা হাসনা হেনার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মমতাজুর রহমান ও বিটিভি জেলা প্রতিনিধি আলমগীর খান।
প্রধান অতিথির বক্তৃতায় এমপি আবু জাহির বলেন, ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে দেশে সমবায় আন্দোলন শুরু করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সমবায়ের মাধ্যমে লোকজন ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার পাশাপাশি দেশও উপকৃত হয়। কিন্তু জাতির পিতাকে স্ব-পরিবারে হত্যা করার পর দেশে সমবায় আন্দোলনের মূল উদ্দেশ্য ব্যাহত হয়। বর্তমান সরকার সমবায় আন্দোলনকে জোড়দার করতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। এখন এ সমবায়ের মাধ্যমে অনেক কর্মসংস্থান সৃষ্টি হওয়ার পাশাপাশি দারিদ্র বিমোচনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
পরে প্রধান অতিথি শ্রেষ্ট সমবায় সমিতিকে ক্রেস্ট ও সদন তুলে দেন। এ বছর জেলার শ্রেষ্ট মৎস্যজীবী সমবায় সমিতি হয়েছে লস্করপুর সমবায় সমিতি। শ্রেষ্ট সঞ্চয় ও ঋণদান সমিতির পুরস্কার পায় উত্তরা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি। সর্বোচ্চ সিডিএফ প্রদানকারী সমিতি হিসেবে পুরস্কার পায় রুপসী বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি.।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 