শনিবার, ৬ নভেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » জলবায়ু ইস্যুতে রাশিয়া-চীনের সঙ্গে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র
জলবায়ু ইস্যুতে রাশিয়া-চীনের সঙ্গে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র

জলবায়ু ইস্যুতে পদক্ষেপের বিষয়ে রাশিয়া ও চীনের সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার কপ২৬ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ুবিষয়ক বিশেষ দূত জন কেরি এ কথা জানান।
কেরি বলেন, মিথেন দূষণ কমানোর বিষয়ে শুক্রবার রাশিয়ান কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। কীভাবে আমরা মিথেনের প্রভাব মোকাবিলা ও একসঙ্গে কাজ করতে পারি, তা নিয়ে কথা বলেছি।
তিনি বলেন, আমরা এখানে চীনের সঙ্গেও বৈঠক করছি। তাদের সঙ্গে আমরা বেশ কদিন ধরে কথা বলেছি। কথা বলে আমরা বিভিন্ন বিষয় বোঝার চেষ্টা করছি।
গত সপ্তাহে কপ২৬ এর প্রাক্কালে জি২০ আলোচনায় অগ্রগতির অভাবের জন্য চীন এবং রাশিয়ার এগিয়ে না আসাকে দায়ী করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।




বিশ্বে করোনায় আরও ৯৭৮ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ৪ লাখ
রাশিয়া শীতকে ‘গণ বিধ্বংসী অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে : জেলেনস্কি
ক্রিমিয়ায় ‘ড্রোন হামলার’ পর সতর্কতা জারি মস্কোর
থাইল্যান্ডের দক্ষিণে গাড়িবোমা বিষ্ফোরণে ১ জন নিহত
চীনে কারখানায় ভয়াবহ আগুন, পুড়ে অঙ্গার ৩৮
ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার না করতে পুতিনকে অনুরোধ বাইডেনের
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও আক্রান্ত
ধেয়ে আসছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘ফিওনা’
থামছে না ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞ
নয়া দিল্লীতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচা অভ্যর্থনা 