সুস্বাদু আমড়ার মোরব্বা
![]()
বিভিন্ন ধরণের ফল দিয়ে মোরব্বা তৈরি করা যায়। মোরব্বা মিষ্টিজাতীয় খাবার বলে অনেকেই খেতে পছন্দ করেন। মোরব্বা তৈরি করতে সময় লাগে কিছুটা বেশি, তবে উপকরণ লাগে সামান্যই। আম দিয়ে তৈরি মোরব্বা খেয়েছেন নিশ্চয়ই, এবার তৈরী করুন আমড়ার মোরব্বা। বাজারে পাওয়া যাচ্ছে প্রচুর আমড়া। আমড়া কাঁচা খাওয়ার পাশাপাশি খাওয়া যায় আচার, চাটনি এবং মোরব্বা তৈরি করেও। চলুন রেসিপি জেনে নেওয়া যাক-
তৈরি করতে যা লাগবে
আমড়া- আধা কেজি, চিনি- ২ কাপ, তেজপাতা- একটি, দারুচিনি- ২ টুকরা, এলাচ- ৩-৪টি।
যেভাবে তৈরী করবেন
আমড়া পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিন। এরপর আমড়াগুলো ভালো করে কেচে নিন। এবার কেচে নেওয়া আমড়াগুলো পানিতে ভিজিয়ে রাখুন ৩-৪ ঘণ্টা। এক ঘণ্টা পরপর কচলে ধুয়ে পানি ফেলে নতুন পানিতে ভিজিয়ে রাখুন। ৩-৪ ঘণ্টা পর পানি ফেলে দিয়ে আমড়া তুলে নিন। এবার একটি হাড়িতে ৩ কাপ পানি ও দুই কাপ চিনি দিন। এরপর তাতে আমড়া, দারুচিনি ও এলাচি দিয়ে জ্বাল দিন। ফুটে উঠলে নামিয়ে ঠান্ডা করে নিন নিন। ঠান্ডা হলে আবার জ্বাল দিন। এভাবে ৩-৪বার জ্বাল দিন। এরপর আমড়ার মোরব্বা খাওয়ার উপযোগী হবে।





দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 