আল কোরআন ও আল হাদিস

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আল কোরআন
সূরা আলে ইমরান
৪৪. এটা সেই অদৃশ্য বিষয়ক সংবাদ যা আমি তোমার প্রতি প্রত্যাদেশ করছি এবং যখন তারা নিজেদের কলসমূহ নিক্ষেপ করছিল যে, তাদের মধ্যে কে মারইয়ামের প্রতিপালন করবে, তখন তুমি তাদের নিকট ছিলে না এবং তারা যখন বিতর্ক করছিল তখন তুমি তাদের নিকট ছিলে না।
৪৫. স্মরণ কর, যখন ফেরেশতারা বলল, ‘হে মারইয়াম! নিশ্চয় আল্লাহ তাঁর পক্ষ থেকে (একটি পুত্র সন্তান জন্ম সংক্রান্ত) তোমাকে একটি কালিমার সুসংবাদ দিচ্ছেন, তার নাম মসীহ (সে পরিচিত হবে) ঈসা ইবনে মারইয়াম, সে সম্মানিত দুনিয়া ও আখেরাতে এবং সে আল্লাহর ঘনিষ্ঠদেরও অন্যতম।
আল হাদিস
আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, তাকে তার ভাই রাসূলুল্লাহ (সা)-এর গোসল সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি একটি পাত্রে এক সা’ পরিমাণ পানি আনালেন। অতঃপর তিনি সেই পানি দিয়ে গোসল করলেন এবং মাথায় পানি ঢাললেন। আবু সালামা বলেন, এ সময় তার ও আমাদের মাঝে পর্দা ছিল। (বুখারী-কিতাবুল গুস্লি)





দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 