মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | শিরোনাম » বিনিয়োগবান্ধব পরিবেশের সুযোগ নিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
বিনিয়োগবান্ধব পরিবেশের সুযোগ নিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

গ্লাসগো (স্কটল্যান্ড), ২ নভেম্বর, ২০২১: প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারের দেওয়া অফুরন্ত সুযোগ-সুবিধা গ্রহণ করে বাংলাদেশে আরও বিনিয়োগ করার জন্য বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, ‘আমরা প্রতিবন্ধকতাগুলো খুঁজে বের করবো এবং আপনাদের আশ্বাস দিচ্ছি, সেগুলোর সমাধান করার মাধ্যমে বিনিয়োগের পরিবেশকে আরও সুবিধাজনক করবো।’
স্থানীয় সময় সোমবার স্কটল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন।
আওয়ামী লীগ সরকার সবসময়ই গণমুখী উল্লেখ করে তিনি বলেন, তারা সব সময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করে।
এ সমসয় শেখ হাসিনা যথাযথ চ্যানেল ব্যবহার করে বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশিদের জন্য তার সরকার প্রবর্তিত দুই শতাংশ প্রণোদনার কথাও উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বিএনপির সমালোচনা করে বলেন, বিএনপির শাসনামলে দেশের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা ছিল না। তবে সম্পদের প্রাচুর্য না থাকলেও যে উন্নতি করা সম্ভব তা প্রমাণ করেছে আওয়ামী লীগ।
আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বাংলাদেশিদের সম্মান বেড়েছে না কমেছে সে প্রশ্ন রেখে শেখ হাসিনা বলেন, দেশের মানুষের ভাগ্য ফিরুক, এটা তারা চায় না।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 