পঞ্চগড়ে বাড়ছে শীতের প্রকোপ
![]()
উত্তরের জেলা পঞ্চগড় একটি শীতপ্রবণ জেলা। বরাবরই এখানে শীতের তীব্রতা বেশি থাকে। হিমালয় কাছাকাছি হওয়ায় নভেম্বর মাস হতে শীতের প্রকোপ শুরু হয়েছে। তবে এবার অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে শীতের কুয়াশা শুরু হয়। মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ৯টায় মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিরাজ করছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রোববার তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৮ ডিগ্রি।
গভীর রাত থেকে ভোর পর্যন্ত কুয়াশা পড়তে দেখা গেছে। ধীরে ধীরে শীতের আমেজ শুরু হচ্ছে এই জেলায়। সন্ধ্যা হলেই শীতের তীব্রতা বেড়ে যায়। প্রতিদিনই সন্ধ্যার পর কুয়াশার সাথে ঠান্ডা বাতাস বইছে পঞ্চগড়ে। ভোর ৫টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। তখন হেডলাইট জ্বালিয়ে যানবাহন চালাতে হয়। কুয়াশার কারণে নদী তীরবর্তী মানুষেরা দুর্ভোগে পড়েছেন। তবে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কুয়াশা চলে যায়। বিকেল হলে রোদের তীব্রতা কমে গিয়ে ঠান্ডার পরিবেশ সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা আরটিভি নিউজকে জানিয়েছেন, শীত চলে এসেছে রাতের বেলায়। কুয়াশার সঙ্গে ঠান্ডা বাতাস এ জন্য বেশি শীত অনুভূত হচ্ছে। নিম্ন আয়ের বিভিন্ন শ্রমজীবি লোকজন রাতের বেলায় গরম কাপড় ছাড়া বাইরে বের হচ্ছে না।
পঞ্চগড় পৌরসভা এলাকার মোটরসাইকেল চালক ফরহাদা হোসেন মঙ্গলবার সকালে আরটিভি নিউজকে জানিয়েছেন, গত কয়েক দিন থেকে শীতের পোশাক ছাড়া গাড়ি চালাতে পারছি না। কুয়াশা না থাকলেও দিনের বেলাতে ঠান্ডা লাগে। রাতের বেলায় শীত। দিনের বেলায় গরম অনুভূত হচ্ছে। জ্যাকেট ছাড়া গাড়ি চালাতে পারছি না।
এদিকে দিনের তাপমাত্রাও কমতে শুরু করেছে পঞ্চগড়ে। সপ্তাহ জুড়ে ২৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছিল পঞ্চগড় জেলায়। গতকাল সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ আরটিভি নিউজকে জানিয়েছেন, এ বছর অক্টোবর মাসের মাঝামাঝি থেকেই শীত শুরু হয়েছে। মূলত হিমালয় কাছাকাছি হওয়ায় শীতের প্রকোপ পড়তে শুরু করেছে। মৌসুমি বায়ুর প্রভাবে ধীরে ধীরে ঠান্ডার পরিবেশ বিরাজ করতে শুরু করেছে। নভেম্বরের শুরুতে কুয়াশার পরিমাণ বাড়তে পারে সেই সঙ্গে কমবে তাপমাত্রাও। মৌসুমি বায়ুর প্রভাবে ঠান্ডা বাতাসের কারণে রাতের বেলায় ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে।





দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 