সোমবার, ১ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » বুড়িগঙ্গায় নৌকাডুবি, শিশুসহ দুইজনের মৃত্যু
বুড়িগঙ্গায় নৌকাডুবি, শিশুসহ দুইজনের মৃত্যু
![]()
রাজধানীর বুড়িগঙ্গায় একটি যাত্রীবাহী নৌকা ডুবে এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। এতে নিখোঁজ রয়েছেন আরও দুই যাত্রী। সোমবার (১ নভেম্বর) সকালে বুড়িগঙ্গা নদীর ফ্যানঘাট এলাকায় একটি মালবাহী নৌযান নৌকাটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নৌপুলিশের এসআই আবদুস সোবহান বিষয়টি নিশ্চিত করেছেন। মালবাহী নৌযানটি আটক করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
আবদুস সোবহান বলেন, ‘সকাল পৌনে ১০টার দিকে বুড়িগঙ্গার ফ্যানঘাট এলাকা থেকে একটি নৌকা ১০ জন যাত্রী নিয়ে কেরানীগঞ্জের দিকে যাচ্ছিল। খোলামোড়াগামী একটি বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। কয়েকজন উঠে আসতে পারলেও দুই নারী ও দুই শিশু নিখোঁজ থাকে।’
পরে খবর পেয়ে নদীতে তল্লাশি শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এরপর দুপুর পৌনে ১টার দিকে এক নারী ও সোয়া ১টার দিকে আট বছর বয়সী একটি মেয়েশিশুর লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, মৃত ও নিখোঁজ হওয়া সবাই একই পরিবারের সদস্য। তারা কেরানীগঞ্জের খোলামোড়া এলাকার বাসিন্দা।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানান, ডুবুরিরা নিখোঁজ বাকি দুজনকে উদ্ধারে তল্লাশি চালাচ্ছেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 