রবিবার, ৩১ অক্টোবর ২০২১
প্রথম পাতা » আইন আদালত | ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » নথি গায়েব: সিআইডি কার্যালয়ে নেওয়া হয়েছে ৬ জনকে
নথি গায়েব: সিআইডি কার্যালয়ে নেওয়া হয়েছে ৬ জনকে
![]()
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ক্রয়সহ বিভিন্ন জরুরি নথি গায়েবের পর সিআইডির ক্রাইম সিনের সদস্যরা সচিবালয়ে তদন্ত গিয়ে ৬ জনকে নিয়ে গিয়েছে।
রোববার (৩১ অক্টোবর) বেলা ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রণালয়ের নিচতলায় (২৯ নম্বর কক্ষ) অতিরিক্ত সচিব মো. শাহাদাৎ হোসাইন ও যুগ্মসচিব কাজী আনোয়ার হোসেনের কক্ষে তথ্য উপাত্ত সংগ্রহ করছেন।
যাদের সিআইডি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে, তারা হলেন- বাদল, বারী, জোসেফ, ফয়সাল, আয়শা এবং মিন্টু।
এর আগে, তদন্তের সময় সবার আঙ্গুলের ছাপ ও প্রয়োজনীয় কাগজপত্র চেক করেন সিআইডির ক্রাইম সিনের সদস্যরা। অন্তত ১৩ জনের আঙ্গুলের ছাপ নেওয়া হয়।
গতকাল শনিবার (৩০ অক্টোবর) ১৭টি ফাইল হারানোর ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।




জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে
কক্সবাজারে মাদক মামলার রায়, ১০১ জনের কারাদণ্ড
চেক ডিজঅনার মামলায় অভিমত দিয়ে দেয়া হাইকোর্ট রায় স্থগিত
গোল্ডেন মনিরের বিচার শুরু
চেক ডিজঅনার মামলায় জেলে পাঠানো সংবিধান পরিপন্থি : হাইকোর্ট
টাঙ্গাইলে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: যেভাবে আত্মগোপনে ছিলেন পিন্টু
পরকীয়ার জেরে স্ত্রীর ভাইকে খুন, ৩১ বছর পর গ্রেফতার
খালেদা জিয়ার ১১ মামলায় অভিযোগ গঠন শুনানি ২০ সেপ্টেম্বর
পি কে হালদারকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ 