শনিবার, ৩০ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | নারায়ণগঞ্জ সদর | শিরোনাম » ফতুল্লায় ‘উইনার কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২১’ এর উদ্বোধন করলেন ডিসি
ফতুল্লায় ‘উইনার কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২১’ এর উদ্বোধন করলেন ডিসি

সদর উপজেলার ঐতিহ্যবাহী আলীগঞ্জ খেলার মাঠে আলীগঞ্জ ক্লাবের উদ্যোগে উইনার কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২১ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।
এ সময় জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ বলেন, ঐতিহ্যবাহী আলীগঞ্জ রক্ষার জন্য যে আন্দোলন ও ভালোবাসা সেটাকে আমি সম্মান জানাই। এ মাঠের উন্নয়নে জেলা প্রশাসকের সহযোগীতা থাকবে। তিনি আরো বলেছেন এ মাঠকে শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম করার বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলবো যদি সুযোগ থাকে আমরা সেটিও করতে চাই।
জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও আলীগঞ্জ ক্লাবের সভাপতি আলহাজ্ব কাউসার আহমাদ পলাশের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়ার কায়সার হামিদ, লতিফ ও কানণসহ সাবেক একঝাঁক তারকা ফুটবল খেলোয়াড়বৃন্দ ও আলীগঞ্জ ক্লাবে অন্যান্য কর্মকর্তাবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে কাউসার আহমাদ পলাশ জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, সাবেক জেলা প্রশাসক জসিম উদ্দিন সাহেব আমাদের মাঠ রক্ষা বিষয়ে সহযোগীতা করেছিলেন। আমাদের এই মাঠে ছয়টা ডিসি কাপ ফুলবল টুর্নামেন্ট হয়েছে।
এখানে ফুটবল যেডারেশনের সভাপতি সালাহউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুনার্মেন উদ্বোধন করেছেন। এছাড়াও আমাদের দেশের সুনামধন্য জাতীয় ফুটবল তারকারাসহ বিদেশী খেলোয়াররা খেলেছেন। এ মাঠটি শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম করার জন্য জেলা প্রশাসকের সহযোগীতা কামনা করেন তিনি।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 