শনিবার, ৩০ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » বিয়ের আসরে নজর কাড়লেন নিশো-ফারিয়া!
বিয়ের আসরে নজর কাড়লেন নিশো-ফারিয়া!
![]()
যাত্রা শুরু করল ফ্যাশন ব্র্যান্ডের নতুন আউটলেট জেকে ব্রাইডাল এক্সক্লুসিভ লাউঞ্জ। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছোট পর্দার জনপ্রিয় নায়ক আফরান নিশো এবং দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। তাদের সঙ্গে ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেশসেরা মেকআপ আর্টিস্ট, ফ্যাশন ডিজাইনার এবং সোস্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা। জেকে ব্রাইডাল লাউঞ্জের প্রতিষ্ঠাতা ফয়সাল মৃত্তিক এবং নুসরাত ফারিয়া বড় বোন মারিয়া মৃত্তিক।
অনুষ্ঠানে মারিয়া জানান, তিনি খুবই আনন্দিত যে রুচিশীল মানুষদের জন্য দারুণ সব পৃথিবী বিখ্যাত ব্র্যান্ডের কালেকশন দিয়ে সাজানো হয়েছে এই শো রুম। অরিজিনাল ডিজাইনার ব্রাইডাল গাউন, লেহেনগা, পাঞ্জাবি, সেরোয়ানি এখানে পাওয়া যাবে। পাওয়া যাবে ছেলে-মেয়ে উভয়ের ব্রাইডাল সব ধরনের পোষাক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিশো ও ফারিয়া। আয়োজন ছিল জমকালো ফ্যাশন শোর। এরপর কেক কেটে উদ্বোধন করা হয় নতুন শো রুমটির। এটি জেকের দ্বিতীয় শো রুম।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 