শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » যুবকের পাকস্থলীতে মিলল দুই হাজার ইয়াবা
যুবকের পাকস্থলীতে মিলল দুই হাজার ইয়াবা

রাজধানীর হযরত শাহজালাল (রাহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়াবাসহ স্বপন মিয়া (২৪) নামে একজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। এ সময় তার পাকস্থলী থেকে প্রায় দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।
জিয়াউল হক জানান, গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় অভ্যন্তরীণ টার্মিনালের সামনে থেকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে এপিবিএন সদস্যরা স্বপন মিয়াকে আটক করেন। তাকে জিজ্ঞাসাবাদে তিনি বিভ্রান্তিকর তথ্য দিয়ে আসছিলেন। পরে বিস্তারিত জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, তিনি পাকস্থলীতে ইয়াবা বহন করছেন। এ তথ্য পাওয়ার পর নিকটস্থ হাসপাতালে এক্সরে পরীক্ষা করলে তার পাকস্থলীতে ইয়াবার অবস্থান নিশ্চিত হয় পুলিশ। পরবর্তীতে তার পাকস্থলী থেকে একে একে ৪০টি ইয়াবার ক্যাপসুল বের করে দেন অভিযুক্ত স্বপন। এ ক্যাপসুলগুলো থেকে সর্বমোট ১৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযুক্ত স্বপন মিয়ার বাড়ি কুমিল্লার দেবিদ্বারে। তিনি দেবিদ্বারের ফতেহাবাদের ওহিদুর রহমান ভূঁইয়ার ছেলে। তিার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় মামলা করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 