বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » পাকিস্তানকে ৪২০ কোটি ডলার সহায়তা দিচ্ছে সৌদি
পাকিস্তানকে ৪২০ কোটি ডলার সহায়তা দিচ্ছে সৌদি
![]()
পাকিস্তানকে ৪২০ কোটি ডলার আর্থিক সহায়তা দিচ্ছে সৌদি আরব। বিপুল পরিমাণ এই অর্থসাহায্যের জন্য সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান।
বুধবার (২৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন পকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী।
এদিকে টুইট বার্তায় প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে ৩০০ কোটি ডলার জমা এবং ১২০ কোটি ডলার পরিশোধিত পেট্রোলিয়ামে অর্থায়নের জন্য আমি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ধন্যবাদ জানাতে চাই। কঠিন পরিস্থিতিতে সৌদি আরব সবসময় আমাদের পাশে থেকেছে। এখন বিশ্বব্যাপী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মুখেও তারা পাশে রয়েছে।
জানা গেছে, চলতি সপ্তাহে সৌদি আরব সফরে যান প্রধানমন্ত্রী ইমরান খান। তার এ সফরেই এ বিষয়ে চুক্তি হয়েছে। সূত্র: ডন




বিশ্বে করোনায় আরও ৯৭৮ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ৪ লাখ
রাশিয়া শীতকে ‘গণ বিধ্বংসী অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে : জেলেনস্কি
ক্রিমিয়ায় ‘ড্রোন হামলার’ পর সতর্কতা জারি মস্কোর
থাইল্যান্ডের দক্ষিণে গাড়িবোমা বিষ্ফোরণে ১ জন নিহত
চীনে কারখানায় ভয়াবহ আগুন, পুড়ে অঙ্গার ৩৮
ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার না করতে পুতিনকে অনুরোধ বাইডেনের
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও আক্রান্ত
ধেয়ে আসছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘ফিওনা’
থামছে না ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞ
নয়া দিল্লীতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচা অভ্যর্থনা 