বুধবার, ২৭ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » বাংলাদেশ কৃষি খাতে বিশ্বে ‘উন্নয়ন মডেল’ হিসেবে স্বীকৃতি পেয়েছে : খাদ্যমন্ত্রী
বাংলাদেশ কৃষি খাতে বিশ্বে ‘উন্নয়ন মডেল’ হিসেবে স্বীকৃতি পেয়েছে : খাদ্যমন্ত্রী

বাংলাদেশে ইতোমধ্যেই সবার জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন,এ দেশ এখন কৃষি খাতে বিশ্বে ‘উন্নয়ন মডেল’ হিসেবে স্বীকৃতি পেয়েছে।
তিনি তুরস্কের ইস্তাম্বুলে ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) ‘খাদ্য নিরাপত্তা ও কৃষি উন্নয়ন’ বিষয়ক মন্ত্রি পর্যায়ের ৮ম সভায় এক বিবৃতিতে এ কথা বলেন। আজ (২৭ অক্টোবর) এ বৈঠক অনুষ্ঠিত হয়। তুরস্কের কৃষি ও বন মন্ত্রী ড. বেকির পাকডিমিরলি এ সভায় সভাপতিত্ব করেন।
বুধবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়েছে, ওআইসি’র মন্ত্রী পর্যায়ের এই বৈঠকে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বাংলাদেশের নেতৃত্ব দেন।
খাদ্য সচিব নাজমানারা খানম, কনস্যুল জেনারেল ড. মনিরুল ইসলামসহ খাদ্য, কৃষি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্দ্ধতন কমকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
বিবৃতিতে খাদ্যমন্ত্রী সবার জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ওআইসি’র সদস্য দেশগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 