বুধবার, ২৭ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » বাংলাদেশের নির্বাচন সম্পর্কে বলা বিদেশিদের কাজ নয় : ব্রিটিশ হাইকমিশনার
বাংলাদেশের নির্বাচন সম্পর্কে বলা বিদেশিদের কাজ নয় : ব্রিটিশ হাইকমিশনার
![]()
ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, বাংলাদেশের জাতীয় নির্বাচন কীভাবে হবে তা বলা বিদেশিদের ভূমিকা নয়।
তিনি বলেন, ‘নির্বাচন কীভাবে হবে তা বলা বিদেশিদের কাজ নয়।’
আজ রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘ডিকাব টক’-এ এক প্রশ্নের জবাবে যুক্তরাজ্যের হাইকমিশনার এই মন্তব্য করেন।
হাইকমিশনার বলেন, নির্বাচন সংক্রান্ত বিষয়গুলো বাংলাদেশের পরিচালিত হওয়া উচিত এবং এটি বাংলাদেশের নেতৃত্বাধীন একটি প্রক্রিয়া, কারণ এটি এদেশের জনগণের সিদ্ধান্ত নেওয়ার বিষয়।
ডিকসন বলেন, দেশের সংবিধানে বর্ণিত মূল্যবোধের আলোকে বাংলাদেশে নির্বাচন পরিচালনার প্রচুর দক্ষতা ও মেধা রয়েছে।
তিনি বলেন, নির্বাচনী প্রক্রিয়ার ওপর আস্থা রেখে সব রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণ করা গুরুত্বপূর্ণ।
ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত এ অনুষ্ঠানে ডিকাব সভাপতি পান্থ রহমান ও সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিন বক্তৃতা করেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 