মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » শ্রমিক কল্যাণ তহবিলে ৭ কোটি টাকা দিলো ৪ প্রতিষ্ঠান
শ্রমিক কল্যাণ তহবিলে ৭ কোটি টাকা দিলো ৪ প্রতিষ্ঠান
![]()
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে গত এক বছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশের ৬ কোটি ৯৩ লাখ টাকা জমা দিয়েছে মোবাইল ফোন অপারেটর কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এবং বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও নুভিস্তা ফার্মা।
মঙ্গলবার (২৬ অক্টোবর) সচিবালয়ে চার কোম্পানির প্রতিনিধিরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের কাছে চেক হস্তান্তর করেন।
রবির পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান মানবসম্পদ কর্মকর্তা ইমতিয়াজ খান ২ কোটি ৭৬ লাখ ৩৩ হাজার ৩৮০ টাকার, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের জেনারেল ম্যানেজার আক্তার হোসেনের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল ২ কোটি ১৬ লাখ ১৪ হাজার ১৩৭ টাকার, বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড এবং নুভিস্তা ফার্মার চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজার নেতৃত্বে প্রতিনিধিদল ১ কোটি ৯৫ লাখ ৫১ হাজার ৮২৬ টাকা ও ৫ লাখ ৪১ হাজার ৮৯৮ টাকার চেক হস্তান্তর করেন।
বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, কোম্পানিগুলোর লাভের এক দশমাংশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দিতে হয়। এ পর্যন্ত ২১৭টি দেশি-বিদেশি এবং বহুজাতিক কোম্পানি ৬০০ কোটি টাকা এ তহবিলে জমা দিয়েছে। এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের মৃত্যুর পর অনুদান, দুরারোগ্য রোগের চিকিৎসা সহায়তা এবং তাদের সন্তানদের উচ্চ শিক্ষায় সহায়তা দেওয়া হয়।
চেক হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক বেগম জেবুন্নেছা করিম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দিন আহমেদ, রবির চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মোহাম্মদ শাহেদুল আলম ও পাবলিক অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট শরীফ শাহ জামাল রাজ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পরিচালক (অ্যাকাউন্টস) জামাল আহমেদ চৌধুরী, হেড অফ হিউম্যান রিসোর্স এম এ এরশাদ, সহকারী ম্যানেজার মো. আরিফ-উল-ইসলাম, পরিচালক ইন্ডাস্ট্রিয়াল অপারেশন খন্দকার মো. আল মামুন, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের হেড অ্যাসিস্ট্যান্ট ও সিবিএ সভাপতি সাদিকুর রহমান এবং হেড অ্যাসিস্ট্যান্ট ও সিবিএ’র সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমান উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 