বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | শিরোনাম | স্বাস্থ্য » সারাদেশে করোনা ও উপসর্গে ২৫ জনের মৃত্যু
সারাদেশে করোনা ও উপসর্গে ২৫ জনের মৃত্যু

করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলায় এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) আরটিভি নিউজের জেলা প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ৬ জন মারা গেছেন। এ সময় ৪ জন করোনা পজিটিভ, ১ জন উপসর্গ নিয়ে এবং ১ জন নেগেটিভ হবার পর মারা যান। এদের মধ্যে রাজশাহীর ১ জন, নওগাঁর ১ জন, নাটোরেরর ২ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন রয়েছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ৪ জন ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ময়মনসিংহের ৫ জন ও জামালপুরের ২ জন।
কুমিল্লায় করোনা গত ২৪ ঘণ্টায় আরও মৃত্যু ১ জন মারা গেছেন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪.৬%।
কুষ্টিয়ায় করোনা ডেডিকেডেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত শুধুমাত্র করোনা আক্রান্ত মোট ৭১৪ জনের মৃত্যু হলো।
চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে আরও ২ জন মারা গেছে। মঙ্গলবার দুপুর থেকে বুধবার (২৫ আগস্ট) পর্যন্ত সময়ে তারা মারা যায়। এর মধ্যে একজন করোনায় এবং একজন উপসর্গ নিয়ে মারা গেছেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনার দুই হাসপাতালে ২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮২ জনে। এ সময় নতুন করে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উপসর্গ নিয়ে তিন জন এবং করোনায় বাকি তিন জন মারা গেছেন। এ সময়ে নতুন শনাক্ত হয়েছে ১৩৩ জনের। আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ২০ দশমিক ৮০ শতাংশ।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 