মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | শিরোনাম | সিলেট » দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত
দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত
![]()
হবিগঞ্জের মাধবপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছে। তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি। মঙ্গলবার (২৬ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল ইসলাম জানান , ভোরে সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাকের সাথে বিপরীতে দিক থেকে আসা অপর একটি ট্রাক ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার এলাকায় মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই ট্রাকের দুই চালক নিহত হয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
মাইনুল ইসলাম জানিয়েছেন, ভোরে কুয়াশার কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 