সোমবার, ২৫ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » পর্দা নামলো বাংলাদেশ সেনাবাহিনী ফুটবল প্রতিযোগিতার
পর্দা নামলো বাংলাদেশ সেনাবাহিনী ফুটবল প্রতিযোগিতার
![]()
অনুষ্ঠিত হয়ে গেলো বাংলাদেশ সেনাবাহিনী ফুটবল প্রতিযোগিতা-২০২১ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আজ সোমবার (২৫ অক্টোবর) সাভার সেনানিবাসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে ৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার, সাভার এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, এনডিসি, এইচডিএমসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
প্রতিযোগিতায় লজিস্টিকস্ এরিয়া দল চ্যাম্পিয়ন ও ৯ পদাতিক ডিভিশন দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় সৈনিক সোহাগ, ২৪ পদাতিক ডিভিশন শ্রেষ্ঠ খেলোয়াড় এবং ইউপি ল্যান্স কর্পোরাল রঞ্জু, ১৯ পদাতিক ডিভিশন শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেন।
গত ১৭ অক্টোবর ২০২১ তারিখ হতে শুরু হওয়া এই ফুটবল প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৫টি দল অংশগ্রহণ করে।
সমাপনী অনুষ্ঠানে সাভার অঞ্চলে কর্মরত ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণসহ জেসিও এবং অন্যান্য পদবীর সেনাসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সেনাসদস্যদের শারীরিক সুস্থতা ও খেলাধুলার মান উন্নয়নে এই প্রতিযোগিতা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করা যায়।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 