সোমবার, ২৫ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » জাদুঘরসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ‘মুজিব চিরন্তন’ শ্রদ্ধা স্মারক হস্তান্তর
জাদুঘরসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ‘মুজিব চিরন্তন’ শ্রদ্ধা স্মারক হস্তান্তর
![]()
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি জাদুঘরসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ‘মুজিব চিরন্তন’ শ্রদ্ধা স্মারক হস্তান্তর করেছে।
আজ সোমবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ৪র্থ তলার সম্মেলন কক্ষে শ্রদ্ধা স্মারক হস্তান্তর করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শনার প্রেক্ষিতে সংরক্ষণের লক্ষ্যে জাদুঘর ও বিভিন্ন প্রতিষ্ঠানে ‘মুজিব চিরন্তন’ শ্রদ্ধা স্মারক হস্তান্তর করেন জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি’র প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।
সভায় ‘মুজিব চিরন্তন’ শ্রদ্ধা স্মারকের বিষয়ে প্রধান সমন্বয়ক জানান, এই শ্রদ্ধা স্মারকে ব্যবহৃত নয়টি উড়ন্ত পায়রা জাতির পিতার পরিবারের সদস্যদের প্রতীক। একই সঙ্গে পায়রাগুলো বিশে^র সকল মুক্তি ও স্বাধীনতাকামী মানুষের প্রতীক। স্মারকের টেরাকোটায় ব্যবহৃত হয়েছে টুঙ্গিপাড়া গ্রামের মাটি- আমাদের চেতনার চিরন্তন আলোকবর্তিকা হয়ে যে মাটিতে চিরনিদ্রায় শায়িত আছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
এসময় তিনি শ্রদ্ধা স্মারক যাতে যথাযথভাবে সংরক্ষণ করা হয় সে বিষয়ে যতœবান হওয়ার জন্য অনুরোধ করেন।
‘মুজিব চিরন্তন’ শ্রদ্ধা স্মারক হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় জাদুঘর, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর, এম এ জি ওসমানী জাদুঘর, আহসান মঞ্জিল জাদুঘর, বরেন্দ্র গবেষণা জাদুঘর, বাংলাদেশ সামরিক জাদুঘর, এসএসএফ, মহাস্থান জাদুঘর, বাংলাদেশ সামরিক জাদুঘর, তোশাখানা জাদুঘর, বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর, বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর, ময়নামতি জাদুঘর, স্বাধীনতা জাদুঘরের পক্ষে প্রতিনিধিবৃন্দ ‘মুজিব চিরন্তন’ শ্রদ্ধা স্মারক গ্রহণ করেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 