সোমবার, ২৫ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » ভালোবেসে স্ত্রীকে গাড়ি উপহার দিলেন গোবিন্দ
ভালোবেসে স্ত্রীকে গাড়ি উপহার দিলেন গোবিন্দ
![]()
করবা চৌথ উদযাপনে সামিল হয়েছে বলিউড। আর এই উদযাপনের অংশ হিসেবে রোববার বলিউড অভিনেতা গোবিন্দ তার স্ত্রীকে একটা গাড়ি উপহার দিয়েছেন। নতুন গাড়ির সামনে দাঁড়িয়ে একটি ছবি তুলে তা শেয়ার করেছেন এই দম্পতি।
ছবিটি পোস্ট করার সময় ক্যাপশনে গোবিন্দ লিখেছেন, আমার সবচেয়ে ভালো বন্ধু, আমার ভালোবাসা, আমার দুই সন্তানের মায়ের জন্য এটা। শুভ করবা চৌথ। তোমার জন্য আমার ভালোবাসার কোনো সীমা নেই। কিন্তু আজকের জন্য ছোট এই উপহার দিয়ে ভালোবাসা বুঝে নিও। এই পৃথিবীর সমস্ত সুখ তোমার প্রাপ্য। তোমাকে ভালোবাসি সোনা!
ছবিটিতে দেখা যাচ্ছে গোবিন্দের স্ত্রী সুনিতা আহুজা লাল শাড়ি আর সোনার গহনা পরে আছেন। আর গোবিন্দ পরেছেন লাল কুর্তা-পায়জামা আর কালো নেহরু জ্যাকেট।
গোবিন্দের স্ত্রী এর আগে বলেছিলেন, গোবিন্দ খুব ভালো একজন মানুষ। তিনি বাবা হিসেবে যেমন দারুণ একজন মানুষ, ভাই ও ছেলে হিসেবেও সে দারুণ। আমি তাকে সবসময় বলি পরজন্মে সে যেন আমার ছেলে হয়ে জন্মায়। হাসতে হাসতে তিনি আরও বলেন, স্বামী হিসেবে ও খুবই ভালো, কিন্তু আমি যেমন চাই, ঠিক তেমন না।
তিনি বলেন, আমি পার্টিতে যেতে ভালোবাসি। ছুটি কাটাতে বাইরে কোথাও যেতে পছন্দ করি। কিন্তু গোবিন্দ তার কাজ ও পরিবারের জন্য খুবই চিন্তিত। এসবের তার খুব একটা আগ্রহ নেই। আমরা দুজন পুরোপুরি উল্টো।
তরুণ বয়সটা গোবিন্দ শুধু পরিবারের জন্য কাজ করেছেন। এমন সময়ও গেছে সে দিনে পাঁচটা সিনেমার শুটিং করেছেন। আর এখন তো আমি বুড়ো হয়ে গেছি।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 