রবিবার, ২৪ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | শিক্ষা ও প্রযুক্তি | শিরোনাম » ইংলিশ মিডিয়াম স্কুলে বাংলা ভাষা শিক্ষা চালুর আহ্ববান
ইংলিশ মিডিয়াম স্কুলে বাংলা ভাষা শিক্ষা চালুর আহ্ববান

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী,বীরপ্রতীক,এমপি, ইংলিশ মিডিয়াম স্কুলে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বাংলা ভাষা শিক্ষা চালুর আহ্ববান জানান ।
আজ রবিবার দুপুরে কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল,বাংলাদেশ এর ক্যাম্পাস উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, ইংলিশ মিডিয়াম স্কুলে বাংলাদেশি শিক্ষার্থীরা গুণগত মানের শিক্ষা অর্জনের পাশাপাশি যেন বাংলা সংস্কৃতির চর্চা করতে পারে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। এসব প্রতিষ্ঠানে শিক্ষা অর্জনের মাধ্যমে এদেশের শিক্ষার্থীরা দেশ ও দেশের বাইরেও দারুণ সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। এসকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন মানসম্মত প্রতিষ্ঠানে স্কলারশিপ নিয়ে অধ্যয়ন করার সুযোগ পাচ্ছে।
এ সময় বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত বেনোয়েট প্রিফনটেইন, এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 