শ্যামলীতে লুটপাট, গ্রেপ্তার ৬

এলাকায় নিজেদের আধিপত্য বিস্তার করতেই রাজধানীর শ্যামলীর মোটরসাইকেল শো-রুমে হামলা ও টাকা লুট করে স্থানীয় একটি চক্র। এছাড়া শীর্ষ সন্ত্রাসীদের নাম ভাঙিয়ে তারা ছিনতাই, মাদক ব্যবসা ও ডাকাতিও করতো।
রোববার (২৪ অক্টোবর) রাজধানীর কারওয়ানবাজারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র্যাব।
সংস্থাটি জানিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের পর তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ছয়জনের কাছ থেকে লুটের টাকা ও ডাকাতিতে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এর আগে গত ১২ অক্টোবর রাজধানীর শ্যামলীতে একটি মোটরসাইকেল শোরুমের দুই কর্মচারীকে ছুরিকাঘাত করে নগদ টাকা লুটে নেয় ডাকাত দল। প্রকাশ্যে ওই ডাকাতির মূলহোতা জহিরুল ইসলামসহ ৬ জনকে শনিবার (২৩ অক্টোবর) রাতে ঢাকার কেরাণীগঞ্জ ও ধামরাই থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
এলাকায় আধিপত্য বিস্তার ও ভয় প্রদর্শন করতেই বাইকের শো-রুমে ডাকাতি করা হয় বলে জানায় র্যাব। এছাড়া শীর্ষ সন্ত্রাসীদের নাম ভাঙিয়ে ছিনতাই, মাদক ব্যবসায়ও জড়িত এ চক্রের সদস্যরা।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলেও জানায় র্যাব।





দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 