শনিবার, ২৩ অক্টোবর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » সেন্টমার্টিনে ইয়াবাসহ পাচারকারী আটক
সেন্টমার্টিনে ইয়াবাসহ পাচারকারী আটক
![]()
কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিনের দক্ষিণ পাড়াঘাট এলাকা থেকে এক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। শনিবার দুপুরে বাংলাদেশ কোস্টগার্ডের খন্দকার মুনিফ তকি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদে কোস্টগার্ড সদস্যরা জানতে পারেন টেকনাফ থানার সেন্টমার্টিনের দক্ষিণ পাড়াঘাটের সামনের এলাকায় সমুদ্র পথে সেন্টমার্টিন থেকে টেকনাফের উদ্দেশ্য ইয়াবা পাচার হবে। এরপর শুক্রবার দিবাগত রাত ১টার দিকে স্টেশন কমান্ডার লে. এম তারেক আহমেদের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালানো হয়। পরে কোস্ট গার্ড সদস্যরা ব্যাগসহ একজনকে আটক করে।
এসময় ব্যাগটি তল্লাশি করে ৩২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা ও আটককৃত মাদক কারবারিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা করা হয়েছে।




চাঁদপুরে ২৫ লাখ টাকার সিগারেট চুরি, গ্রেফতার ৫
কক্সবাজারে মাদক মামলার রায়, ১০১ জনের কারাদণ্ড
২ সেকেন্ডে তালা ভেঙে বাইক চুরি!
ফলের গুদামে পাওয়া গেল ৭ লাখ টাকার ফেনসিডিল
সীমান্তে মিয়ানমার সেনাবাহিনী হামলা চালাচ্ছে কেন?
রোহিঙ্গা শিবিরের বাথরুমে ৮ হাজার ইয়াবা
করোনার টিকার জন্য ৪৫ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে
শাহাদাত হত্যায় আরও ৬ জন গ্রেফতার
দেশের প্রথম ক্যাম্পাস-ভিত্তিক স্বপ্নের ইনকিউবেটর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রতি মাসে ৩০-৪০ লাখ ইয়াবা আনেন রোহিঙ্গা শফিউল্লাহ 