শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | শিরোনাম | সোনারগাঁ » সোনারগাঁয় র্যাবের চেকপোস্টে ৪ মাদক ব্যবসায়ী ধরা, ফেনসিডিল উদ্ধার
সোনারগাঁয় র্যাবের চেকপোস্টে ৪ মাদক ব্যবসায়ী ধরা, ফেনসিডিল উদ্ধার

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন ঢাকা-চিটাগাং মহাসড়কের ক্যাপিটাল স্কুল এন্ড কলের এর সামনে থেকে ফেন্সিডিল সহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১। এসময় গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ৩৯৩ বোতল ফেন্সিডিল ও ১টি গাড়ি জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হল মোঃ রুবেল (৩৩), মোঃ ইউনুস মোল্লা (২৬), তপন দাস (২৪), মোঃ মাসুদ রানা (২৪)।
কুমিল্লা হতে একটি মাদকের চালান আসার খবর পাওয়ার পর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চেকিং শুরু করে র্যাব-১১। দীর্ঘক্ষণ চেকিং এর এক পর্যায়ে একটি সাদা রঙের (ঢাকা মেট্রো-গ ১৪-০৫২২) প্রাইভেটকার এর চালক ও ২য় আসনধারীকে গাড়িতে কি বহন করা হচ্ছে জানতে চাইল তাদের আচরণ ও অসংলগ্ন কথাবার্তায় সন্দেহের উদ্রেগ হয়। গাড়ির ব্যাকডালা খুলতে অস্বীকৃতি জানালে সন্দেহ আরো ঘনিভূত হয়। একসময় বাধ্য হয়েই ব্যাকডালা খুললে মুখ বাধা দুটি বস্তা দেখতে পাওয়া যায়। বস্তায় কি আছে জিজ্ঞাসা করলে জানায় তারা কবিরাজি তেলের ব্যবসা করে। বস্তার কাচের বোতলগুলো মূলত সে উদ্দেশ্যেই স্বল্পমূলে ক্রয় করে নিয়ে যাচ্ছে। পরে বস্তার মুখ খোলা হলে এতে ফেন্সিডিল পাওয়া যায়।
বিস্তারিত জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে।
আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে তাদের সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 