শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রকাশনা বান্ধব : পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রকাশনা বান্ধব : পররাষ্ট্রমন্ত্রী
![]()
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রকাশনা বান্ধব, ফলে প্রকাশনার ক্ষেত্র বর্তমানে অনেক বিকশিত হয়েছে।
রাজধানীর একটি হোটেলে তরুণ লেখক সাদ ইসলামের ‘হাউ টু বিকাম এ্যা সাকসেসফুল স্টুডেন্ট’ এবং ‘ড্রিমি ড্রপস’ গ্রন্থ দুটির প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় তিনি গতকাল এ কথা বলেন।
অনুষ্ঠানে ড. মোমেন বলেন, ছাত্র-ছাত্রীদের সফলতার জন্য অব্যাহত প্রচেষ্টা থাকা প্রয়োজন। তিনি বলেন, অনেক ভালো ছাত্র অব্যাহত প্রচেষ্টা না থাকায় জীবনে সফলতার দেখা পায় না। শুধু শিক্ষার্থী নয়, ব্যক্তি জীবনেও যেকোনো মানুষের সাফল্যের জন্য এই প্রচেষ্টা এবং সময় ব্যস্থাপনা জরুরি।
তিনি আরো বলেন, গ্রেড অর্জনের চেয়ে শিক্ষা অর্জন এবং শিক্ষাগত যোগ্যতার চেয়ে মানুষ হিসেবে সফলতা অর্জন বেশি গুরুত্বপূর্ণ।
কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রকাশনা উৎসবে সিনিয়র সাংবাদিক ও গাজী টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক রেজা, তরুণ কথাসাহিত্যিক সাদাত হোসেন এবং লেখক সাদ ইসলাম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বই দুটির প্রকাশনা প্রতিষ্ঠান অন্যপ্রকাশের স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 