শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | শিরোনাম | স্বাস্থ্য » সাংবাদিক গাফফার চৌধুরীর খোঁজ নিলেন রাষ্ট্রপতি
সাংবাদিক গাফফার চৌধুরীর খোঁজ নিলেন রাষ্ট্রপতি
![]()
লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক, কলামিস্ট ও সাহিত্যিক আব্দুল গাফফার চৌধুরীর চিকিৎসা ও স্বাস্থ্যের বিষয়ে খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করে জানান, হাসপাতালে দর্শনার্থী সংক্রান্ত বিধিনিষেধের কারণে রাষ্ট্রপতি টেলিফোনে তার খোঁজ-খবর নেন।
এসময় রাষ্ট্রপতি আবদুল গাফফার চৌধুরীর আশু আরোগ্য কামনা করেন। তিনি সুস্থ হয়ে শিগগির স্বাভাবিক জীবনে ফিরে আসবেন বলেও আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।
উল্লেখ্য, যুক্তরাজ্যপ্রবাসী আব্দুল গাফফার চৌধুরী ভাষা আন্দোলনের স্মরণীয় গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ এর রচয়িতা। স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারে মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক জয় বাংলার প্রতিষ্ঠাতা নির্বাহী সম্পাদক ছিলেন তিনি।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 