শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | শিরোনাম » তিস্তার পানি বিপৎসীমার নিচে, দুর্ভোগে বানভাসিরা
তিস্তার পানি বিপৎসীমার নিচে, দুর্ভোগে বানভাসিরা
![]()
উজানের ঢল ও ভারতের গজলডোবা ব্যারেজের সবগুলো গেট খুলে দেওয়ায় লালমনিরহাটের তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। তবে শুক্রবার (২২ অক্টোবর) সকাল ৬টায় পানি আরও কমে গিয়ে বিপৎসীমার ৫৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো নদী তীরবর্তী প্রায় শতাধিক চরের অন্তত প্রায় ১ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। এ বন্যার কারণে পানিবন্দী মানুষজন চরম দুর্ভোগে পড়েছেন। চরগুলোর সঙ্গে জেলা ও উপজেলা সদরের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।
তিস্তা ব্যারেজ (ডালিয়া) কন্ট্রোল রুম ইনচার্জ নুরুল ইসলাম জানান, শুক্রবার (২২ অক্টোবর) সকাল ৬টায় তিস্তার পানি আরও কমে গিয়ে ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ৫৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণে রাখতে ব্যারেজের সবগুলো গেট ২৪ ঘণ্টা খোলা রাখা হয়েছে।
জেলা প্রশাসক মো. আবু জাফর জানান, বন্যা কবলিত মানুষের জন্য ৭০ মে.টন জিআরের চাল ও নগদ ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আরও ত্রাণ চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 