বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » মিশরীয় বিমান লিজ: লিখিত বক্তব্য চেয়েছে সংসদীয় কমিটি
মিশরীয় বিমান লিজ: লিখিত বক্তব্য চেয়েছে সংসদীয় কমিটি
![]()
ঢাকা, ২১ অক্টোবর, ২০২১ : একাদশ জাতীয় সংসদের ‘বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২১তম বৈঠক আজ কমিটির সভাপতি র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী, কাজী ফিরোজ রশীদ, আশেক উল্লাহ রফিক, আনোয়ার হোসেন খান, সৈয়দা রুবিনা আক্তার এবং কানিজ ফাতেমা আহমেদ বৈঠকে অংশগ্রহণ করেন।
মিশরীয় দুইটি বিমান লিজ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত ব্যক্তিদের আগামী ১০ দিনের মধ্যে বিভিন্ন অভিযোগ সম্পর্কে তাদের লিখিত বক্তব্য সংসদীয় কমিটিতে প্রেরণের সুপারিশ করা হয়। এছাড়া বৈঠকে কক্সবাজারে পর্যটন কর্পোরেশনের হোটেল ও মোটেল সংস্কারের সুপারিশ করা হয়।
“বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড (নিবন্ধন ও পরিচালনা) বিল, ২০২১” প্রয়োজনীয় সংশোধনীসহ সংসদের আগামী অধিবেশনে রিপোর্ট আকারে উপস্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 