বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | বরিশাল | শিরোনাম » সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীরা জাতির শত্রু : রেজাউল করিম
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীরা জাতির শত্রু : রেজাউল করিম

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীরা জাতির শত্রু, সরকারের শত্রু, মানবতার শত্রু। মানবতার শত্রুদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে।
আজ বৃহস্পতিবার পিরোজপুর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত জেলা দাবা লীগ ২০২১ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, “স্বাধীনতা বিরোধী প্রতিক্রিয়াশীল একটি চক্র, যারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে না, বাংলাদেশের উন্নয়নে বিশ্বাস করে না, সেই চক্রটি আবার সক্রিয় হয়ে উঠেছে। এই চক্র আমাদের সৌভ্রাতৃত্বের বন্ধন, আমাদের উন্নয়নের ধারাবাহিকতা, আমাদের শান্তিপূর্ণ সহাবস্থান যাতে কোনভাবে নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
শ ম রেজাউল করিম আরো বলেন, ১৯৭১ সালে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে যে জঘন্য কাজ করা হয়েছিল, সেটা ছিল ইসলাম পরিপন্থী এবং কোরআন-হাদিস পরিপন্থী। নতুন করে সেটা আমরা করতে দেবো না।
পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম নারায়ণ রায় চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 