বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » বাল্য বিয়ে রোধে ইউনিয়ন পর্যায়ে সচেতনতামূলক প্রচারণার সুপারিশ স্থায়ী কমিটির সভায়
বাল্য বিয়ে রোধে ইউনিয়ন পর্যায়ে সচেতনতামূলক প্রচারণার সুপারিশ স্থায়ী কমিটির সভায়
![]()
ঢাকা, ২১ অক্টোবর, ২০২১: একাদশ জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৬ তম বৈঠক কমিটির সভাপতি মেহের আফরোজ এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটি সদস্য শবনম জাহান, লুৎফুন নেসা খান, সাহাদারা মান্নান এবং কানিজ ফাতেমা আহমেদ অংশগ্রহণ করেন।
কমিটি বিগত ২৫তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করে। এছাড়া ২৫তম বৈঠকের গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন দেশব্যাপী প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে ২ শিফটে প্রশিক্ষণ কার্যক্রম চালু করা এবং প্রশিক্ষণের বিষয়ে ব্যাপকভিত্তিক প্রচার প্রচারণার ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।
ভিজিডি উপকারভোগী বাছাইয়ের ক্ষেত্রে উপকারভোগীর পরিবারে ১৫-১৮ বছরের অবিবাহিত মেয়ে থাকলে, সে সকল পরিবারকে ২০২৩-২০২৪ চক্রে উপকারভোগী পরিবারের তালিকায় অন্তর্ভূক্ত করার নির্দেশনা দিয়ে মাঠ পর্যায়ে পত্র জারির জন্য সুপারিশ করে কমিটি।
বাল্য বিবাহ রোধকল্পে আইন মন্ত্রণালয়ের সহিত আলোচনাক্রমে ইউনিয়নভিত্তিক ‘কাজী’সহ অন্যান্যদের মাঝে বাল্য বিবাহের ক্ষতিকারক দিক সম্পর্কে সচেতনতামূলক প্রচারণার ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে।
নির্মানাধীন ‘জয়িতা টাওয়ার’ এ বিপণন কেন্দ্র বরাদ্দের ক্ষেত্রে একটি আইন/বিধি প্রণয়ন করা, পণ্যের গুনগতমান ও ডিজাইন নিশ্চিত করা এবং ই-জয়িতা ও ই-কমার্স বিষয়ে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।
বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক, জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালকসহ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 