বুধবার, ২৫ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » বঙ্গবন্ধুর জীবনাদর্শই উন্নত সোনার বাংলা নির্মাণের ভিত্তি - বিদ্যুৎ প্রতিমন্ত্রী
বঙ্গবন্ধুর জীবনাদর্শই উন্নত সোনার বাংলা নির্মাণের ভিত্তি - বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শই উন্নত সোনার বাংলা নির্মাণের ভিত্তি।
তিনি আরো বলেন, রূপকল্প-২০২১, রূপকল্প-২০৪১ সেই ভিত্তির উপর দাঁড়িয়েই বংলাদেশকে সমৃদ্ধ উন্নত দেশে পরিণত করবে।
নসরুল হামিদ আজ অনলাইনে মুজিববর্ষ উপলক্ষে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের ঢাকার কর্পোরেট অফিসে ‘মুজিব কর্ণার’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর অবদান যতই প্রচার-প্রকাশ হবে নতুন প্রজন্মের মধ্যে ততই দেশ-প্রেম বিকশিত হবে।
তিনি বলেন, বাংলাদেশে শতভাগ বিদ্যুতায়ন প্রায় সম্পন্ন হয়েছে। এ বিশাল কর্মযজ্ঞে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এর অবদানও প্রশংসনীয়।
প্রতিমন্ত্রী বলেন, ২০৪১ সালের উন্নত-সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি কল্পনা করেই বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা সাজাতে হবে।
তিনি আরো বলেন, গ্রাহক সেবাকে প্রাধান্য দিয়েই পরিকল্পনা গ্রহণ আবশ্যক। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়েও সমন্বিত পদক্ষেপ গ্রহণ প্রয়োজন।
নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী মো. বেলায়েত হোসেন ও নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী এ,এম খোরশেদুল আলম সংযুক্ত থেকে বক্তব্য রাখেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 