বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | মুন্সীগঞ্জ | শিরোনাম » মেঘনায় জেলেদের সঙ্গে সংঘর্ষ, আহত ৪ পুলিশ
মেঘনায় জেলেদের সঙ্গে সংঘর্ষ, আহত ৪ পুলিশ
![]()
মুন্সিগঞ্জ সদরের চরঝাপটা এলাকায় ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলায় নৌ-পুলিশের ৪ সদস্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে পুলিশের ৩ সদস্যকে মুন্সিগঞ্জ সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে এবং একজনকে ঢাকায় রেফার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জোনের নৌপুলিশের এসপি মিনা মাহমুদ এই তথ্য নিশ্চিত করে বলেন, কতজন জেলে আহত হয়েছেন তা আমরা তাৎক্ষণিক জানতে পারিনি। তবে আমাদের ৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
তিনি আরও বলেন, আহতদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।
উল্লেখ্য, ইলিশ শিকারে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা কার্যকরে জেলায় গত ৪ অক্টোবর থেকে অভিযান চালাচ্ছে প্রশাসন ও নৌ-পুলিশ।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 