বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » শাহরুখের বাড়িতে এনসিবি’র তল্লাশি
শাহরুখের বাড়িতে এনসিবি’র তল্লাশি
![]()
বলিউড সুপারস্টার শাহরুখ খানের বাড়িতে তল্লাশি শুরু করেছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) কর্মকর্তারা। ধারণা করা হচ্ছে শাহরুখ পুত্র আরিয়ান খানের মাদক মামলায় তল্লাশি চালাতে সেখানে প্রবেশ করেছেন তারা। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে যে, আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) স্থানীয় সময় দুপুরে শাহরুখের বাড়ি মান্নাতের মূল ফটকের সামনে এনসিবি কর্মকর্তাদের লক্ষ করা গেছে। এসময় তাদের হাতে বেশ কিছু নথিপত্রও ছিল।
এদিকে, বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে কারাগারে ছেলেকে দেখতে গিয়েছেন ‘কিং খান’। আরিয়ান গ্রেফতার হওয়ার পর এই প্রথম প্রকাশ্যে এলেন এই অভিনেতা।
জানা যায়, কড়া নিরাপত্তার মধ্যে কারাগারে এসেছিলেন শাহরুখ। পরনে ছিল সাধারণ পোশাক, মুখে মাস্ক এবং চোখে সানগ্লাস। ছেলের সঙ্গে ১৫ মিনিটের মতো ছিলেন। এরপর গাড়িতে উঠে চলে যান।
গত ২ অক্টোবর রাতে বিলাসবহুল প্রমোদতরী থেকে আরিয়ানসহ ৮ জনকে আটক করে এনসিবি। কয়েক ঘণ্টা জেরার পর তাদের গ্রেফতার করা হয়। এরপর গত ৭ অক্টোবর থেকে কারাবন্দি অবস্থায় রয়েছেন শাহরুখ পুত্র।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 