বুধবার, ২০ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজশাহী | শিরোনাম » র্যাবের অভিযানে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
র্যাবের অভিযানে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
![]()
নওগাঁ সদর থানার ডাক্তারের মোড় এলাকা থেকে ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি মোঃ জাহিদ হাসান দিপু (৩৮) কে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৫, সিপিসি-৩ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
তার নামে ৭ সেপ্টেম্বর নওগাঁ সদর থানায় জোর পূর্বক ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়।
জাহিদ হাসান দিপু নওগাঁ সদর থানার কুমুরিয়া গ্রামের মৃত কেরামত আলীর ছেলে।
র্যাব প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানান, আসামি জাহিদ হাসান গত ০৭ সেপ্টেম্বর ভিকটিমকে ধর্ষণ করে এবং মোবাইলে অশ্লীল ভিডিও ধারণ করে ইন্টারনেটে প্রকাশের হুমকি দেয়। পরবর্তীতে সে ভিকটিমের কাছ থেকে ৩ লক্ষ টাকা আদায় করে। তারপরও ভিকটিমকে জীবননাশের হুমকিসহ নানা ভয়ভীতি দেখাত দিপু।
গ্রেপ্তারকৃত যুবককে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো নওগাঁয় হস্তান্তর করা হয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 